ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরীর গাড়ীতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহতবস্থায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তিনি ডান চোখে আঘাত পেয়েছেন। এসময় তার স্ত্রী আশফা হক লোপাও আহত হয়েছেন। তিনি হাতে আঘাত পেয়েছেন। একটি বেসরকারী চ্যানেলে টকশো শেষে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হয়েছেন।
রোববার রাত ২টায় সাত রাস্তার বিজি প্রেস এলাকায় সিটি ফিলিং স্টেশনের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে মাহী সাংবাদিকদের জানান, তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ইয়াং নাইট প্রোগ্রাম শেষ করে বারিধারার বাসায় ফিরছিলেন। সাত রাস্তার মোড়ে বিজি প্রেসের সামনে সিটি ফিলিং ষ্টেশন থেকে তেল নিয়ে গাড়িটি কিছুদূর এগিয়ে গেলে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত লাঠিসোঠা নিয়ে গাড়ির উপর হামলা চালায়। তারা গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে ফেলে এবং একজন মাহীকে লাঠি দিয়ে পেটাতে থাকেন, তাকে চুল ধরে টেনেহিচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন এবং অকথ্যভাষায় গালিগালাজ করেন। এ সময় মাহীকে উদ্দেশ্য করে এক দুর্বৃত্ত বলতে থাকেন- তোর নির্বাচন করার শখ কেনো? তোর নির্বাচনের শখ মিটিয়ে দেব।
এসময় দুর্বৃত্তদের কয়েকজন গাড়ির পিছনের গ্লাস ভেঙ্গে ফেলে এবং মাহীর স্ত্রী আশফাহ্ হক লোপাকে লাঠি দিয়ে আঘাত করেছেন। মাহী বাম হাত ও চোখে এবং চালক শহীদ মণ্ডলকে ডান কাঁধে আঘাত করা হয়েছে।
মাহী আরো জানান, ঘটনা কারা ঘটিয়েছে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তবে ষড়যন্ত্র চলছে। আর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি নিরাপত্তা চাইনি, কারণ সব সাবেক রাষ্ট্রপতির বাসায় সরকার পুলিশি নিরাপত্তা দিলেও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বাড়িতে কোনো পুলিশ দেয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘ঘটনার সঙ্গে আনিসুল হক, না তাবিথ আউয়াল জড়িত তা সময়ই বলে দিবে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।

Blogger Comment
Facebook Comment