সর্বশেষ খবর:

ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠি দিয়ে পেটাল ছাত্র!

পড়াশোনা নিয়ে শাসন করায় এবার শিক্ষককেই বাঁশের লাঠি দিয়ে পিটিয়েছে ছাত্র। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বনমালী বিশ্বাসকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেছে নবম শ্রেণীর ছাত্র।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ফকিরহাট উপজেলার মৌভোগ পুলিশ ক্যাম্পের কাছে।

পরে স্থানীয়রা শিক্ষক বনমালীকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করিয়েছেন। এঘটনার প্রতিবাদে শিক্ষকরা তৎক্ষণিক ক্লাস বর্জন করেছেন।

বখাটে ওই ছাত্রের নাম সোহেল রানা। সে মৌভোগ গ্রামের লিঠু শেখের ছেলে। গত দুবছর ধরে ফেল করে করে সে নবম শ্রেণীতেই থেকে গেছে। পরীক্ষায় পাস করার তাগিদ ও পড়াশুনায় চাপ দিয়ে তাকে শাসন করেন ওই শিক্ষক। এতেই সে শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, বিকেলে বিদ্যালয় ছুটির পর শিক্ষক বনমালী বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মৌভোগ পুলিশ ক্যাম্পের কাছে জাহিদের দোকান নামক স্থানে পৌঁছালে বখাটে সোহেল রানা তার গতিরোধ করে। এসময় কিছু বুঝে উঠার আগেই শিক্ষককে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু করে। এতে মারাত্মক আহত হন শিক্ষক বনমালী। এসময় আশপাশের লোকজন এসে তাকে ধরাধরি করে ক্লিনিকে নিয়ে যায়

    Blogger Comment
    Facebook Comment