সর্বশেষ খবর:

'বোল্ড' জারিনের খোলামেলা হতে আপত্তি নেই

হেট স্টোরি থ্রিতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের 'বোল্ড' অভিনেত্রী জারিন খানকে। এর আগে হেট স্টোরিতে অভিনয় করেছিলেন টলিউডের হার্ট থ্রব পাওলি দাম। দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন সানি লিওন। এবার পার্ট থ্রিতে দেখা যাবে জারিন খানকে।

মহেশ ভাটের হেট স্টোরি দর্শক মহলে কিছুটা সমালোচনার মুখে পড়লেও টিনেজারদের কাছে ছবির খোলামেলা দৃশ্য আকর্ষনের চুড়ায় পৌঁছেছিল। এই ছবিতে অভিনয় করতে জারিন খানের সঙ্গে দেখা যাবে শর্মান জোশী, ডেইসি সাহাকেও।

এই ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্য রয়েছে যেখানে জারিনের অভিনয় দেখতে উৎসুক দর্শক মহল। বলিউডে যখন হেট স্টোরির বোল্ড দৃশ্য নিয়ে রীতিমত হইচই পরে গিয়েছে, তখন ছবির খোলামেলা দৃশ্যগুলির মতই খোলামেলা উত্তর দিলেন জারিন। 'আমি জানি না, এই ছবির দৃশ্য নিয়ে এত কেনও কথা হচ্ছে? ছবির জন্যে আমি যেকোনও ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। আমি এর আগে যেধরনের সিনেমা করেছি, তার থেকে হেট স্টোরি একেবারেই ভিন্ন। আমি প্রথমবার এমন কিছু করব। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার', মন্তব্য জারিনের। নিজের বোল্ড ইমেজের সাথে বোল্ড অভিনয়ে সাহসিকতার ছাপ রাখতে চান এই অভিনেত্রী। এখন দেখার পাওলি, সানি লিওনের মত জারিনেও কী বোল্ড হবে দর্শক?

    Blogger Comment
    Facebook Comment