কালীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার মোক্তার ইউনিয়নের দড়িবাগুন গ্রামের একটি বাড়ি থেকে তাকে ধরে এলাকাবাসী পুলিশে দেয়।
জানা গেছে, মঙ্গলবার রাতে ওই তরুণী বাসায় একা থাকার কথা জানতে পেরে স্বপন সেখানে গিয়ে তাকে ধর্ষণ করেন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালাতে গিয়ে স্বপন ধরা পড়েন। ঘটনার দিন বাদীর মা ও বাড়ির অন্য সদস্যরা চিকিৎসার জন্য শহরে ছিলেন।
আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, ওই ছাত্রীর সঙ্গে শিক্ষক স্বপনের ‘অনৈতিক সম্পর্ক’ নিয়ে গত ৬ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয়।
পরে বিষয়টি তদন্তে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর আয়েশ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৫ দিন পর ওই তদন্ত প্রতিবেদন জমা দেন তারা। তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষকের দুই বছরের ইনক্রিমেন্ট ও প্রফিডেন্ড ফান্ড বন্ধ করা, ছয় মাস তাদের পর্যবেক্ষণ করা এবং ওই ঘটনার পুনারাবৃত্তি ঘটলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Blogger Comment
Facebook Comment