বুদ্ধিমত্তায় বেঁচে গেল শিক্ষার্থী : পিরোজপুর থেকে ৪ শিশুকে নিয়ে পালিয়েছে পাচারকারীরা
বাগেরহাটে নিজের বুদ্ধিমত্তায় পাচারকারীদের হাত থেকে এক শিক্ষার্থী রক্ষা পেলেও ৪ শিশুকে নিয়ে পাচারকারীরা পালিয়ে গেছে। এখন ওই চার শিশুর জীবন অনিশ্চতার মধ্যে রয়েছে। রোববার দুপুরে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সাদ বিন নাসিরকে (১০) অপহরণ করে নিয়ে যাবার সময় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাটের কচুয়ার বাধাল এলাকায় থেকে নিজের বুদ্ধিমত্তায় পাচারকারীদের হাত থেকে পালিয়ে আসে। সাদ বিন নাসির নামের ওই শিক্ষার্থীকে বাগেরহাটের কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসির জানায়, রোববার বেলা একটার দিকে অপরিচিত এক লোক বিদ্যালয়ে ঢুকে তাকে বলে ‘ তোমার আম্মা খাবার নিয়ে আসছে, তোমাকে ডাকে রাস্তায় আসো’। পরে রাস্তায় এসে মাকে না পেয়ে বিদ্যালয়ে ফিরে যেতে চাইলে পাচারকারী দল তার মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয়। পরে কিছুদুর এসে আরেকটা গাড়ি পরিবর্তন করে। এসময় ওই গাড়িতে আরও চারজন শিশুর মুখ বাঁধা দেখতে পায় সাদবিন। পরে বেলা দুইটার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল এলাকার একটি কাঁচা রাস্তায় মাইক্রোবাস থামিয়ে খাবার দিতে গেলে সাদবিন নাসির কৌশলে জানালা দিয়ে লাফিয়ে একটি বাগানের মধ্যে দৌড়ে গিয়ে ডাক-চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। এসময় পাচারকারীরা মাইক্রোবাস থাকা অন্য চার শিশুকে নিয়ে সটকে পড়ে।

Blogger Comment
Facebook Comment