সর্বশেষ খবর:

চিয়ার গার্লদের কোমড় ব্যথা করেই ছাড়ছেন গেইল

বেঙ্গালুরু: দিনের পর দিন যেন আরও হিংস্র হয়ে উঠছেন ক্রিস গেইল! ক্যারিবিয়ান ব্যাটিং দানব যেমন বাইশ গজে ত্রাস হয়ে উঠেছেন তাবড় বোলারদের, ঠিক তেমনই তাঁর হিংস্রতা থেকে ছাড় পাচ্ছেন না মাঠের বাইরে থাকা সুন্দরী চিয়ার লিডাররা৷ এই সব চিয়ার গার্লদের কাছেও আতঙ্কা হয়ে উঠেছেন গেইল৷

অন্যবারের মতো চলতি আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে দারুণ উজ্জ্বল গেইল। ওভার বাউন্ডারি, বাউন্ডারি মারাটা যাঁর কাছে জল-ভাত বললেও কম বলা হবে। গেইলের জন্য এখন বেঙ্গালুরু স্বপ্ন দেখছে প্লে-অফের ছাড়পত্র পাওয়ার। কিন্তু এই গেইল আবার তাঁর নাচনি বাহিনীর কাছে একেবারে দুঃস্বপ্ন হয়ে উঠেছেন।

ক্যারিবিয়ান দৈত্যের শট এতবার বাইরে যাচ্ছে যে, দলের চিয়ারলিডার্সদের অনেক বেশি কোমর দোলাতে হচ্ছে। চুক্তি অনুযায়ী, দলের ব্যাটিংয়ের সময় বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারির সময় চিয়ারলির্ডাসদের নাচতে হয়। গেইলের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাঁর দলের চিয়ারলির্ডাসরা। ঘনঘন চার-ছক্কায় এতবার নাচতে হচ্ছে যে চিয়ারলির্ডাসরা হাঁফিয়ে উঠছেন। একে গেইলে রক্ষে নেই, তারওপর আবার দোসর এবি ডিভিলিয়ার্স। শোনা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক চিয়ারলির্ডাস এই জন্য কাজ ছাড়ার আবেদন করেছেন।

যদিও এই খবরকে সরাসরি উড়িয়ে দিয়ে বেঙ্গালুরু দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিছক মজা করে স্থানীয় এক সংবাদপত্রে এই খবরে প্রকাশিত হয়। মজার ব্যাপরটা বুঝতে না পেরে সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ করা হচ্ছে৷ এটা কোনও সিরিয়াস বিষয় নয়, শুধুই নাকি গসিপ!’
    Blogger Comment
    Facebook Comment