সর্বশেষ খবর:

ছাত্রীহলে বোরকা পরে ছাত্রের প্রবেশ, বহিষ্কার ৩

ছাত্রীহলে বোরকা পরে প্রবেশ এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার দায়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দুই ছাত্রীসহ তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ভেটেনারি অ্যানিমেল সায়েন্স ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র শাহ জামাল হোসেন সবুজ। অপর দু’জন ওই বিভাগের একই বর্ষের ছাত্রী কামরুন্নাহার ও আকলিমা বেগম।

জামাল হোসেন সবুজকে আজীবন এবং দুই ছাত্রীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি বাংলামেইলকে নিশ্চত করেছেন সিকৃবির রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব।

রোববার ক্যাম্পাসে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেয়া হয়েছে বলে ক্যাম্পাস সূত্র জানায়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি জামাল হোসেন সবুজ বোরকা পরে সুহাসিনী দাশ ছাত্রী হলে প্রবেশ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়। ঘটনাটি জানাজানি হলে পরে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনের পর এ বছরের ৩০ এপ্রিল সিকৃবির বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্স’ বিধি অনুযায়ী অভিযুক্তদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
    Blogger Comment
    Facebook Comment