যেখানে-সেখানে পুরুষদের প্রস্রাব করা থেকে নিরুৎসাহিত করতে ধর্ম মন্ত্রণালয় থেকে নেয়া উদ্যোগটির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দীন মাসঊদ।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জমিয়তুল উলামার প্যাডে একটি বার্তা পাঠিয়ে এই প্রতিবাদ জানানো হয়েছে মাসঊদের পক্ষ থেকে।
তিনি বলছেন, ‘প্রস্রাব ঠেকাতে আরবি ভাষা ব্যবহারের কৌশল বড় ধরনের অজ্ঞতা। এতে করে মানুষ সচেতন হবে না। বরং কোরআনের ভাষা আরবির মর্যাদাহানি ঘটবে। প্রস্রাব ঠেকাতে আরবি ব্যবহারের কারণে আরবী ভাষার প্রতি মানুষের মনের ন্যুনতম সম্মানুটুকুও হ্রাস পাবে। আরবি ভাষার মর্যাদা রক্ষায় ধর্মমন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনকে এই ভুল পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’
সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইটে একটি ভিডিও ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে পুরুষদের যেখানে-সেখানে প্র্রস্রাব করা থেকে নিরুৎসাহিত করতে বিভিন্ন দেয়ালে আরবিতে লেখা হয়েছে- এখানে প্রস্রাব করা নিষেধ।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তরুণ প্রজন্মের অনেকে এই উদ্যোগকে স্বাগতও জানিয়েছেন।

Blogger Comment
Facebook Comment