সর্বশেষ খবর:

নৌকায় ৩ তরুণ-তরুণীর যৌনক্রিয়া, এলাকায় তোলপাড়



নেত্রকোনার খালিয়াজুরীতে নৌকায় অসামাজিক কাজ করার সময় এক তরুণী ও দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- খালিয়াজুরীর চানপুর সৈয়দপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে শাহীনূর আক্তার, জেলা শহরের চকপাড়ার গনি মিয়ার ছেলে জনি মিয়া ও কাটলী গ্রামের সিরাজ উদ্দিন খানের ছেলে কাউসার আহমেদ।

বুধবার খালিয়াজুরী থানায় মামলা করার পর পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, জেলার খালীয়াজুরীর কৃষ্ণপুর ট্রলারঘাটে আমীর উদ্দিনের নৌকায় মঙ্গলবার রাতে শাহীনূর আক্তার, জনি মিয়া ও কাউসার আহমেদ অসামাজিক কাজে লিপ্ত হয়। কৃষ্ণপুর গ্রামের সেলিম মিয়া বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসীকে নিয়ে তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) সুলতান বাদী হয়ে বুধবার তিন জনের বিরুদ্ধে মামলা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উৎসঃ ঢাকাটাইমস






    Blogger Comment
    Facebook Comment