সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নতুন একটি নাটকের কাজ শুরু করছেন এই অভিনেত্রী।
নাটকটিতে একজন রাস্তার ফুলওয়ালী হিসেবে দেখা যাবে তাকে। ‘মেট্রোপলিটন প্রেম’ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
এই প্রসঙ্গে প্রভা জানান, কাজটি অনেক বেশি চমৎকার। চরিত্রটি করতে গিয়ে খুব একটা কষ্ট করতে হয়নি। তবে একটাই কষ্ট ছিল- খুব সকাল বেলা উঠে ফুলের আড়তে যেতে হয়েছিল। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল আসে।
তিনি আরো বলেন, সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল বাসে উঠে ফুল আর কবিতা ছিটিয়ে দিতে হয়েছে শাহবাগের রাস্তায়। এটা আমার জন্য মজার অভিজ্ঞতা।
পরিচালক জানান, টেলিছবিটি রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে। এতে একজন কবির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে।

Blogger Comment
Facebook Comment