সর্বশেষ খবর:

৪৫ ইঞ্চি লম্বা পা’যের চীনা মডেল ডং লি (ভিডিও)

পায়ের উচ্চতা প্রায় ৪৫ ইঞ্চি! অবিশ্বাস্য হলেও সত্য। ২০ বছর বয়েসী চীনা মডেল ডং লির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি।

তার মধ্যে প্রায় চার ফুটের ছিপছিপে পা। একটু অন্যরকম দেখালেও তিনি এখন চীনের জনপ্রিয় মডেল হিসাবে নাম করছেন।

চীনের মানুষদের উচ্চতা সাধরণত খাটো হলেও ডংয়ের পরিবারে সবাই লম্বা। তাঁর বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি ও মা ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা।

মডেল জগতে আসার আগে তিনি শিক্ষিকা হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু ছোটো ছোটো শিশুদের কাছে তিনি ছিলেন চিনের প্রাচীরে মতো লম্বা। সাত বছরের শিশুরা ছিল তাঁর হাঁটুর অনেক নিচে।

তাঁর শরীরের অস্বাভাবিক বৃদ্ধির জন্য অনেকেই তামাসা করত। হতাশায় ভুগছিলেন ডং। কিন্তু প্রতি মুহূর্তে তাঁর মা-বাবা অনুপ্রেরণা জুগিয়েছিলন। হঠাত একদিন বেজিংয়ে একটি মডেলিং প্রতিযোগিতায় সবার মন কেড়ে নেয় ডং মডেল।

বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে এখন তিনি হলেন চিনার সুপার মডেল। তবে তাঁকে এখন সবাই "তুই তুই" বলে ডাকে। তার মানে "লম্বা পা"।

 ভিডিওতে দেখুন:




    Blogger Comment
    Facebook Comment