সর্বশেষ খবর:

বাজারে অপ্পোর নতুন ফোন

oppo r1x
ভাল মানের স্মার্ট ফোন তৈরি করে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অপ্পো । সম্প্রতি তাঁরা নতুন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। এটির মডেল অপ্পো আর১এক্স।

অপ্পো আর১এক্স স্মার্টফোনটির কেসিং সম্পূর্ণ মেটালে তৈরি। মধ্যম ধরানার এই স্মার্টফোনটিতে আছে পাঁচ ইঞ্চির ডিসপ্লে।ডিসপ্লেতে আইপিএস ক্যাপসিটিভ টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অক্টাকোর কর্টেক্স এ ৫৩ সিপিইউ এবং অ্যাড্রিনো ৪০৫ জিপিইউ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেট এবং ২ জিবি র‌্যাম আছে।

স্মার্টফোনটির পেছনের ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ডুয়েল সিমের এই স্মার্টফোনটিতে মাইক্রো এসডি স্লট রয়েছে।

অপ্পো আর১এক্স এ ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। মাইক্রোএসডি মেমোরি পরিবর্তিতে বাড়ানো যাবে।

এটি ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস নেটওয়ার্ক সমর্থন করে। এটির ব্যাটারি ২৪২০ মিলিঅ্যাম্পায়ারের। ফোনটি অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.৪ অপারেটিং সিস্টেম চালিত। ফোনটি ২ জি নেটওয়ার্ক সমর্থন করে।

বাংলাদেশের বাজারে স্মার্টফোনটির মূল্য ৩৩ হাজার ২১২ টাকা।
    Blogger Comment
    Facebook Comment