সর্বশেষ খবর:

একই পাত্রের পানি দিয়ে স্বামী-স্ত্রী ফরজ গোসল করতে পারবেন কিনা?

গোসল করা পবিত্রতার একটি অংশ। পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। কখনো পবিত্রতা অর্জনের জন্যে অজুই যথেষ্ট হয়ে যায়। তবে বিশেষ সময়ে স্বামী-স্ত্রী মিলন, স্বপ্নদোষ কিংবা অন্যকোনো কারণে বীর্যপাত হয়ে গেলে পবিত্রতা অর্জনের জন্যে গোসল করা ফরজ।

গোসল করা পবিত্রতার একটি অংশ। পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। কখনো পবিত্রতা অর্জনের জন্যে অজুই যথেষ্ট হয়ে যায়। তবে বিশেষ সময়ে স্বামী-স্ত্রী মিলন, স্বপ্নদোষ কিংবা অন্যকোনো কারণে বীর্যপাত হয়ে গেলে পবিত্রতা অর্জনের জন্যে গোসল করা ফরজ। এ ক্ষেত্রে পবিত্রতা অর্জনে গোসলের জন্যে পানি অত্যন্ত অপরিহার্য উপাদান। কিন্তু নারী ও পুরুষের শরীর কাঠামো ও অঙ্গ-সৌষ্ঠবে যেহেতু কিছুটা পার্থক্য আছে, তাই ইসলামে বিভিন্ন ইবাদতসহ অনেক ক্ষেত্রে উভয়ের রীতিনীতিতে পার্থক্য লক্ষ করা যায়।

তেমনি গোসলের ক্ষেত্রে একই পাত্রের পানি দিয়ে নারী ও পুরুষ উভয়ে পবিত্রতা অর্জন করতে পারবে কি না- এ সম্পর্কে হাদিসে পরিষ্কার বিধান আমরা দেখতে পাই। এ ক্ষেত্রে রাসুলের [সা.] জীবন থেকেই আমরা পাই সঠিক দিক নির্দেশনা।

বিখ্যাত সাহাবি ইবনে আব্বাস [রা] বলেন, রাসুলের [সা.] সহধর্মিনী হজরত মাইমুনা [রা] আমাকে বলেছেন, আমি ও রাসুল [সা.] একই পাত্র থেকে পানি নিয়ে ফরজ গোসল করেছি।

ইমাম তিরমিজি [রহ] এই হাদিসের মানদণ্ড বর্ণনা করতে গিয়ে বলেন, এই হাদিসটি হাসান-সহিহ। এ ছাড়া হজরত আলী [রা], হজরত আয়েশা [রা], হজরত আনাস [রা], হজরত উম্মে সালামা [রা] ও ইবনে ওমর [রা] থেকে একই বিষয়ের হাদিস বর্ণিত হয়েছে।

সুতরাং সাধারণভাবে সকল ইসলামি আইনজ্ঞের অভিমত হলো, একই পাত্র থেকে পানি নিয়ে স্বামী-স্ত্রী উভয়ে গোসল করাতে কোনো দোষ নেই। [তিরমিজি, হাদিস-৬২]

মাওলানা মনযূরুল হক

    Blogger Comment
    Facebook Comment