
বিমানে উঠলেই এবার দেখতে পাওয়া যাবে বিমান কর্মীদের লাস্যময়ী নাচ। অবিশ্বাস্য মনে হলেও বিমানে যাত্রীদের ভিড় বাড়াবার অভিনব এমনই এক পন্থা গ্রহন করেছে বেসরকারি এক বিমান সংস্থা।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা প্রতিযোগীতার বাজারে নিজেদের পরিষেবায় অভিনবত্ব আনতেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই এই প্রতিযোগীতায় নাম লিখিয়েছে ভিয়েতনামের একটি বিমানসংস্থা, ভিয়েতজেট। গিয়েছে, এই সংস্থার বিমানে উঠলেই লাল ও হলুদ রঙের বিকিনি পরা মেয়েরা লাস্যময়ী নাচের মাধ্যমে বিমানযাত্রীদের মনোরঞ্জন করছে। তবে এই সকল বিমানসংস্থার পক্ষ থেকে জানা হয়েছিল বিকিনি পরা ওই বিমানসেবিকাদের ছবির মাধ্যমে বিমান পরিষেবার প্রচার করা হবে না। তবে কোনও ভাবে ছবিগুলি ফাঁস হয়ে যাওয়ার ফলে ওই বিমান পরিষেবার চাহিদা এখন তুঙ্গে একথা আর বলার অপেক্ষা রাখে না।
Blogger Comment
Facebook Comment