শহরের খোকনপাড়া সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ কেন্দ্রে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ওবায়দুর রহমান নামে এক লাইনম্যান সহকারী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ কেন্দ্র লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কে ওই এলাকা ফাঁকা হয়ে গেলে বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে অফিস চত্বরে অবস্থানরত লাইনম্যান সহকারী ওবায়দুর রহমান আহত হন। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আলামত হিসেবে একটি টিনের কৌটা উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বাংলামেইলকে জানান, নিক্ষেপ করা বোমাটি স্থানীয়ভাবে তৈরি করা। এতে ওই কর্মচারী আহত হওয়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, সন্ধ্যার পর থেকে শহরের শেরপুর রোড, চেলোপাড়া কলোনি ও ঠনঠনিয়া এলাকায় বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Blogger Comment
Facebook Comment