সর্বশেষ খবর:

আবারো রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল, সোমবার বিক্ষোভ

আবারো টানা হরতালের কবলে পড়তে যাচ্ছে দেশ।

আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারও সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দিয়েছে জোটটি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, গত তিন সপ্তাহের কার্য দিবসগুলোতেও হরতাল পালন করে বিরোধী এ জোট। আগামী সপ্তাহের কার্যদিবসের প্রথম তিন দিন হরতাল ডাক দেওয়ার মাধ্যমে সে ধারা অব্যাহত রাখলো তারা।


    Blogger Comment
    Facebook Comment