সর্বশেষ খবর:

নীলক্ষেতে ককটেল বিস্ফোরণে আহত ৫

রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে ককটেল বিস্ফোরণে পাঁচজন পথচারী আহত হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবুল কালাম (৪৫), ‍মুর্তজা রহমান (২০), রাশেদুল ইসলাম (২৫), সুমন (২৫) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব আহমেদ (২৩)। এর মধ্যে রাকিবের অবস্থা গুরুতর।

তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

    Blogger Comment
    Facebook Comment